কিয়োটো প্রটোকল থেকে সরে দাঁড়াল কানাডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্বন নির্গমন প্রতিরোধের লক্ষ্যে স্বাক্ষরিত কিয়োটো প্রটোকল থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করেছে কানাডা। জলবায়ু পরিবর্তন কার্যকরভাবে মোকাবিলায় ওই চুক্তিকে একটি বাধা হিসেবে উল্লেখ করে দেশটি গত সোমবার এ সিদ্ধান্ত ঘোষণা করে।কিয়োটো প্রটোকল থেকে নাম প্রত্যাহার করা প্রথম দেশ কানাডার সরকার বলছে, এ চুক্তির মধ্যে থাকা লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব নয়। কানাডার পরিবেশমন্ত্রী পিটার কেন্ট বলেন, কিয়োটো প্রটোকল থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার আইনি অধিকার রয়েছে তাঁদের। এ চুক্তি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সমাধান নয়, বরং একটি প্রতিবন্ধকতা। তাঁরা বিশ্বাস করেন, অধিক কার্বন নির্গমনকারী সব দেশকে অন্তর্ভুক্ত করে নতুন একটি চুক্তি হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ পাবে কানাডা।কিয়োটো প্রটোকল অনুযায়ী, কানাডা ২০১২ সালের মধ্যে কার্বন নির্গমন ৬ শতাংশ কমিয়ে আনতে রাজি হয়েছিল। কিন্তু বর্তমানে দেশটিতে কার্বন নির্গমন বেড়েই চলেছে। বর্তমানে চুক্তি থেকে সরে দাঁড়ানোর ফলে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ কানাডা এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলার জরিমানা থেকে রেহাই পাবে। এএফপি, রয়টার্স, বিবিসি।