কী অপরাধ করেছি যে জামিন চাইব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়াল সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন কারাগার থেকে৷ দিল্লিতে বিধানসভা নির্বাচন সামনে রেখে দলের সমর্থকদের উজ্জীবিত করতে তিনি এই চিঠি লিখেছেন৷ খবর এনডিটিভির৷
বিজেপির নেতা নিতিন গড়কারির দায়ের করা মানহানির মামলায় গত বুধবার থেকে কারাগারে আছেন কেজরিওয়াল৷
কয়েদি নম্বর ৩৬৪২৷ কারাগার নম্বর ৪, তিহার—এই পরিচয় দিয়ে লেখা চিঠিতে কেজরিওয়াল বলেন, ‘আমি বিজেপির সাবেক প্রেসিডেন্ট নিতিন গড়কারির দুর্নীতির বিষয়টি জনসমক্ষে আনি৷ কিন্তু তিনি এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, আর আমাকে আসতে হলো কারাগারে৷ তাঁরা আমাকে জামিন নিতে বলছেন৷ কিন্তু আিম কী অপরাধ করেছি যে আমি জামিন চাইব?’