প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপুরার কৃষিমন্ত্রীর বাসার কাছে উমাকান্ত একাডেমি নামে একটি স্কুলে নির্বাচনী কাজে অবস্থান নিয়েছেন মনিপুরের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) সদস্যরা। আধাসামরিক বাহিনীর এই সদস্যদের কাজ হলো ইভিএম বা ইলেকট্রনিকস ভোটিং মেশিন পাহারা দেওয়া। এলাকাবাসী বলছেন, এসব জওয়ান এখানে আসার পর থেকে এলাকায় কুকুরের সংখ্যা কমতে শুরু করেছে। গত শনিবার কৃষিমন্ত্রী অঘোর দেববর্মার কুকুরটিও উধাও হয়। এতে তাদের টনক নড়ে। এর পরই থলের বিড়াল বেরিয়ে আসে। জানা যায়, মনিপুরের এই আইআরবির সদস্যরা কুকুরের মাংস খুব পছন্দ করেন। কলকাতা প্রতিনিধি।