কুকুরের গোসলের জন্য ওয়াশিং মেশিন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো প্রাণী পুষলেই তার যত্ন-আত্তিতে অনেক সময় ব্যয় করতে হয়। তার খাওয়া, গোসলসহ নানা কাজে ব্যস্ত থাকতে হয় কাউকে না কাউকে। তবে আপনি যদি কুকুর পুষে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর। অন্তত তার গোসলের দায়িত্বটি ছেড়ে দিতে পারেন ওয়াশিং মেশিনের ওপর। জাপানে কুকুরের গোসলের জন্য আবিষ্কার করা হয়েছে বিশেষ ধরনের এই ওয়াশিং মেশিন।এই মেশিন প্রথমে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে দেবে কুকুরের শরীর। এরপর শ্যাম্পু দিয়ে পুরো শরীর আলতোভাবে ধুয়ে দেবে। পরে হালকা গরম বাতাস দিয়ে শুকিয়েও দেবে। আর এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে ৩৩ মিনিট সময়ের মধ্যে। এ মেশিন দিয়ে বিড়ালকেও গোসল করানো যাবে।পরিবেশকেরা জানান, গোসল করানোর পুরো প্রক্রিয়াটি নিরাপদ। আর এতে বিশুদ্ধ পানি ব্যবহার করা হয়। খরচও কম। পিটিআই অনলাইন।