কুকুরের জন্য বিলাসবহুল বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনযাপনের জন্য আধুনিক সুযোগ-সুবিধার সবকিছুই আছে ওই বাড়িতে। টেলিভিশন, শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র, বিছানাপত্র, ওয়ালপেপার, দরজা-জানালার পর্দা... ইত্যাদি। ছাদ এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে তা প্রয়োজনে খোলা ও বন্ধ করা যায়। মন খারাপ হলে হাঁটা-চলার জন্য আছে সবুজ চত্বরও। বাইরের কারও উপদ্রব ঠেকাতে রয়েছে সীমানা প্রাচীর।আধুনিক এ যুগের একটি বাড়িতে এমন সুযোগ-সুবিধা থাকতেই পারে। এ আর নতুন কী! কিন্তু একটু অবাক হতেই হবে, যখন জানবেন মানুষের জন্য নয়, এই বিলাসবহুল বাড়িটি নির্মাণ করা হয়েছে তিনটি কুকুরের বসবাসের জন্য! হ্যাঁ, নিজের তিনটি পোষা কুকুরের নিরাপদে বসবাসের জন্য আলাদা বাসভবন তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের টাম্মি কাসিস।ডারলা, চেলসিয়া ও কোকো পাফ নামের তিনটি কুকুরের জন্য বাসভবন নির্মাণে ১৩ হাজার পাউন্ড ব্যয় করেছেন তিনি। ৪৭ বছর বয়সী সাবেক ইন্স্যুরেন্স কর্মকর্তা টাম্মি বলেন, ‘কুকুর তিনটিই আমার জীবন। একটি পেঁচা আমার কোকো পাফকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমি তাদের জন্য বাড়ি তৈরির সিদ্ধান্ত নিই।’টাম্মি জানান, তাঁর মা কুকুর তিনটি উপহার হিসেবে দিয়েছেন। তিনি (মা) এদের নাতির মতো বিবেচনা করেন। অ্যানানোভা।