প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে গান্ধী পরিবারের শক্ত ঘাঁটি আমেথি আসনে রাহুল গান্ধীর বিরুদ্ধে লড়ার ইঙ্গিত দিয়েছিলেন আম আদমি পার্টির (এএপি) নেতা কুমার বিশ্বাস। এবার বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। বিজেপি নেতাদের উদ্দেশ করে কুমার বলেন, ‘মোদি যদি সত্যিই রাহুল গান্ধীকে হারাতে চান, তবে তাঁকে (মোদি) সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে দিন। কিংবা সভাপতি রাজনাথ সিংকে দাঁড় করান। রাহুল, মোদি ও আমি আমেথি থেকে লড়ি, দেখুন কে জয়ী হয়।’ পিটিআই।