কুমির টেনে নিয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ায় কুমিরের কামড়ে এক নারীর মৃত্যু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। দেশটির উত্তরাঞ্চলের কুইন্সল্যান্ড রাজ্যের ডেইনট্রি ন্যাশনাল পার্কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, থর্নটন সৈকতে রোববার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে সাঁতার কাটার সময় কুমির ওই নারীকে টেনে নিয়ে যায়। সে সময় ওই নারীর বন্ধু তাঁকে তীরে টেনে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়ে স্থানীয় পুলিশ ও কর্তৃপক্ষকে খবর দেন। পুলিশ জানায়, নিখোঁজ হওয়া ওই নারী ও তাঁর বন্ধু সমুদ্রতীরে হাঁটতে হাঁটতে ওই রাতে কোমরপানিতে নেমে সাঁতারের সিদ্ধান্ত নেন। কিন্তু বোঝাই যাচ্ছে, বিপদ সম্পর্কে কোনো ধারণাই ছিল না তাঁদের।