কুর্দি নেতা ইব্রাহিম জাফারি মুকতাদার ‘গণভোটে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদর আয়োজিত গণভোটে কুর্দি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারি জয়ী হয়েছেন। সরকার গঠনে সদরের জোট কাকে সমর্থন করবে, তা নির্ধারণে এই গণভোটের আয়োজন করা হয়। গত ৭ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জাফারির নেতৃত্বাধীন কুর্দিশ জোট ৪৩টি আসন পেয়ে চতুর্থ স্থানে আসে। গত ২ ও ৩ এপ্রিল আল সদর গণভোট দেন। গতকাল বুধবার এর ফলাফল ঘোষণা করা হয়। এতে জাফারি জয়লাভ করেন। গণভোট দেওয়ার আগে আল সদর বলেছিলেন, সরকার গঠনে কাকে সমর্থন দেওয়া উচিত হবে, তা ইরাকের জনগণই ঠিক করবে। এ কারণেই এ গণভোটের আয়োজন করা হয়। এএফপি।