প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল ইরাকি কুর্দিস্তানের প্রেসিডেন্ট মাসুদ বারজানি জঙ্গিদের উদ্দেশে বলেছেন, তাঁরা প্রতিবেশী সিরিয়াসহ যেকোনো স্থানে জঙ্গিদের ওপর হামলা চালাতে প্রস্তুত। কিন্তু তাঁরা সিরিয়ার গৃহযুদ্ধে জড়াতে চান না। বার্তা সংস্থা এএফপির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কুর্দি নেতা বারজানি এসব কথা বলেন।
বারজানি বলেন, ‘যেকোনো জায়গার সন্ত্রাসী-অপরাধীদের বিরুদ্ধে হামলার নির্দেশ দিতে আমরা ইতস্ততবোধ করব না, সেটা সিরিয়া হলেও।’ বারজানি বলেন, ‘আমাদের দায়িত্ব হলো কুর্দিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করা’। তবে তিনি বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চলা সিরিয়ার সংঘাত এড়িয়ে চলতে চাই।’ এএফপি।