কুয়েতে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের পার্লামেন্ট নির্বাচনে গতকাল বৃহস্পতিবার ভোট গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার প্রাথমিক ফলাফল জানা যাবে। ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে ইসলামপন্থীদের নেতৃত্বাধীন বিরোধীরা জয় পেতে যাচ্ছেন।স্থানীয় সময় সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। চলে রাত আটটা পর্যন্ত। সকালের দিকে কেন্দ্রগুলোতে ভোটারদের ভিড় দেখা যায়। নারী ও পুরুষ ভোটাররা পৃথক সারিতে দাঁড়িয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।দেশটিতে নারী ভোটার প্রায় ৫৪ শতাংশ। ৫০ আসনের পার্লামেন্টে মোট ২৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ২৩ জন। আন্তর্জাতিক ৩০ জন ও স্থানীয় ৩০০ পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণ করেছেন। জনমত জরিপ ও বিশ্লেষণ থেকে দেখা গেছে, মৌলিক সংস্কারের দাবি জানিয়ে ও দুর্নীতিবিরোধী প্রচারণা চালিয়ে বিরোধীরা ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে সমর্থ হয়েছেন। তাঁরাই জয়লাভ করবেন।ভোট গ্রহণ শুরুর আগে সাবেক সাংসদ ওয়ালিদ আল-তাবতাবাই বলেছেন, ‘বিরোধীরা বড় ধরনের বিজয় পাবেন বলে আমরা খুবই আশাবাদী।’ এএফপি।