কুয়েতে সমাবেশ বন্ধে সেনা মোতায়েনের আভাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েত সরকার আজ রোববার বিরোধী দলের ডাকা সমাবেশ বন্ধ করতে সামরিক বাহিনী তলব করতে পারে। সরকার আন্দোলন বন্ধে এই পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। কুয়েতে ইসলামি, জাতীয়তাবাদী এবং উদারমনা দলগুলো নিয়ে বিরোধী দল গঠন করা হয়। এই বিরোধী দল ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হলেও ক্ষমতায় যেতে পারেনি। কুয়েতের সাংবিধানিক আদালত এই নির্বাচন বাতিল করে পুরোনো সরকারই বহাল করে। অধিকাংশ বিরোধী দল ঘোষণা দিয়েছে, তাঁরা এই রায়ের বিরুদ্ধে আন্দোলন করে যাবে। গত বৃহস্পতিবার বিরোধী দলের ডাকা এক সমাবেশে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে ৩০ জনের বেশি আহত হয়েছে। এর আগেও ২১ অক্টোবর অপর একটি হামলায় প্রায় ১০০ বিক্ষোভকারী আহত হয়। এই সমাবেশে প্রায় এক লাখ বিক্ষোভকারী অংশ নিয়েছিল। কুয়েতের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সমাবেশ। মানবাধিকার সংগঠনগুলো হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এএফপি।