কুয়েতে ২০ জনের বেশি জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে একসঙ্গে ২০ জনের বেশি লোক জড়ো হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ ছাড়া বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশকে আরও ক্ষমতা দেওয়া হয়েছে। স্থানীয় গণমাধ্যমে গতকাল মঙ্গলবার এ কথা বলা হয়। আগামী ১ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের আগে বিরোধী দল যাতে অচল অবস্থার সৃষ্টি করতে না পারে, সে জন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।কুয়েতের আমির শেখ সাবা আল-আহমেদ আল-সাবার নির্দেশে নির্বাচনী আইন পরিবর্তনের পর কুয়েতে অস্থিতিশীলতা দেখা দেয়। বিরোধী দল নির্বাচনী আইনের পরিবর্তনের এই উদ্যোগের নিন্দা জানায়। এ ছাড়া তারা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে বিক্ষোভের আহ্বান করে। গত রোববার বিরোধী দলের ডাকা বিক্ষোভে রাজধানী কুয়েত সিটির বিভিন্ন এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়। এ সময় বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিপেটা করে। এ সময় কমপক্ষে ২৯ জন আহত হয়। রয়টার্স।