কুয়েতে ২৪ জনের আটকাদেশের মেয়াদ তিন সপ্তাহ বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে ২৪ জন বিক্ষোভকারীর আটকাদেশের মেয়াদ গতকাল রোববার আরও তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। বাকি সাতজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের প্রতি সংহতি জানাতে টানা চার রাতের মতো আদালত ভবনের বাইরে কয়েক হাজার মানুষ অবস্থান করে।বিরোধী কর্মীদের আইনজীবীদের প্রধান আল-হুমাইদি আল-সুবাইয়ি এক বিবৃতিতে বলেন, আটক ব্যক্তিদের মধ্য থেকে সাতজনকে এক হাজার দিনার জামিনে মুক্তি দেওয়া হয়েছে।গতকাল দিনের শুরুতে আটকাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন সরকারি কৌঁসুলি। রাতভর তদন্তের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিপুলসংখ্যক বিক্ষোভকারী আটকাদেশের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানান।সুবাইয়ি জানান, জোর করে পার্লামেন্টে ঢোকা, জনগণের সম্পদের ক্ষতি করা, পুলিশের ওপর হামলাসহ অন্যান্য অভিযোগে বিরোধী কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের ছয় মাস থেকে শুরু করে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ১৬ নভেম্বর আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বিরোধী কর্মীরা পার্লামেন্টে ঢুকে। এএফপি।