কুয়েতের আমির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহ গতকাল রোববার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। কুয়েতের ইসলামপন্থী বিরোধী দলের অন্যতম প্রধান দাবির মধ্যে ছিল পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং আগাম নির্বাচন। গত জুনে কুয়েতের সাংবিধানিক আদালত চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন বাতিল ঘোষণা করেন। এতে করে বিরোধী দল বড় ধরনের সুবিধা লাভ করে। সেই সঙ্গে নতুন পার্লামেন্টও ভেঙে দেওয়া হলো। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত পাঁচবার কুয়েতের পার্লামেন্ট ভাঙা হলো। বিরোধী দলের বর্জনের কারণে কয়েক মাস ধরেই কুয়েতের পার্লামেন্টে অধিবেশন বসেনি। কুয়েতে নির্বাচিত পার্লামেন্টের হাতেই অধিকাংশ ক্ষমতা বিদ্যমান এবং বিরোধীদলীয় এমপিরাও ক্ষমতাসীন সাবাহ পরিবারের প্রকাশ্য সমালোচনা করেছেন। তবে তা উপেক্ষা করেই সাবাহ পরিবার সরকারের মূল ক্ষমতা এবং নির্বাহী পদগুলো নিজেদের দখলে রেখেছিল। বিবিসি।