কুয়েতের বিতর্কিত নির্বাচনী আইন বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েত সরকারের নির্বাচনী আইন পরিবর্তন চেয়ে করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন সে দেশের সর্বোচ্চ আদালত। সংসদীয় আসন পুনর্নির্ধারণ চেয়ে সরকার গত মাসে এ আবেদন করেছিল। এই রায়ের মধ্য দিয়ে ২০০৬ সালের নির্বাচনী আইনই বহাল থাকল।সরকারের আবেদনের প্রতিবাদে কুয়েত সিটিতে গত সোমবার পার্লামেন্ট ভবনের বাইরে হাজার হাজার বিরোধী সমর্থক বিক্ষোভ করে। এর এক দিনের মাথায়ই আদালত এই রায় দিলেন। রায় উপলক্ষে আদালতপাড়ায় নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। উত্তেজনা বিরাজ করে সরকার ও বিরোধী সমর্থকদের মধ্যে।প্রধান বিচারপতি ফয়সাল আল-মুরশিদ তাঁর এক মিনিটের সংক্ষিপ্ত রায়ে বলেন, ‘আবেদন বাতিল করা হলো।’বিরোধীদলীয় সাংসদ ফয়সাল আল-মিসলেম টুইটারে লিখেছেন, ‘আজকের সাংবিধানিক রায়ের মানে হলো, সরকারের এখনই পদত্যাগ করা উচিত।’ আরেক সাংসদ মুসাল্লাম আল-বারাক বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন। বিবিসি।