কূটনীতিক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেনের রাজধানী সানায় গতকাল রোববার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাপানের একজন কূটনীতিক আহত হয়েছেন। তাঁর বাড়ির কাছে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টাকালে বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে ছুরিকাঘাত করে। দূতাবাসের একজন মুখপাত্র জানান, আহত ওই কূটনীতিক সানা দূতাবাসের কনসাল ও সেকেন্ড সেক্রেটারি পদে কর্মরত আছেন। গতকাল তিনি নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। তাঁর শরীরের পাঁচটি স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। এএফপি ও রয়টার্স।