কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে ব্যবস্থা: ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াকে রাসায়নিক অস্ত্র পরিত্যাগ করানোর কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
সিরিয়া বিষয়ে গতকাল মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ কথা বলেছেন।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সিরিয়ায় সামরিক হামলার অনুমোদন পেতে মার্কিন কংগ্রেসে ভোটাভুটি স্থগিত করেছেন ওবামা। আজ বুধবার ওই ভোটাভুটি হওয়ার কথা ছিল।
গত মাসে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠার পর দেশটিতে সামরিক হামলার হুমকি দেয় যুক্তরাষ্ট্র।
হামলা এড়াতে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের মজুদ আন্তর্জাতিক নিয়ন্ত্রণে হস্তান্তরের প্রস্তাব দিয়েছে রাশিয়া। এই প্রস্তাবে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সিরিয়া। অন্যদিকে রুশ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র।