কৃতজ্ঞ ম্যান্ডেলার পরিবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলার প্রয়াণে তাঁর পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছে গোটা বিশ্ব। বিশ্বসম্প্রদায়ের এ অভূতপূর্ব সমর্থনে কৃতজ্ঞ পরিবার।
ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, ‘গত রাত থেকে আমরা যত বার্তা পেয়েছি, তা হূদয় ছুঁয়ে গেছে। মাদিবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। এই সময় দেশে ও দেশের বাইরে থেকে আমরা যত সমর্থন পেয়েছি, তাতে আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
ম্যান্ডেলার মৃত্যুর পর পরিবারের পক্ষ থেকে দেওয়া ওই বার্তায় তাঁর নাতি আরও বলেন, ‘আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমার দাদু পরিবারের সবাইকে ভালোবাসতেন এবং পথ দেখাতেন।’ এএফপি।