কৃত্রিম ব্যবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে ম্যান্ডেলাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেলসন ম্যান্ডেলা
নেলসন ম্যান্ডেলা

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলাকে কৃত্রিম ব্যবস্থায় বাঁচিয়ে রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মৃত্যুর পর ম্যান্ডেলাকে সমাহিত করা নিয়ে পরিবারের পক্ষ থেকে আদালতে দেওয়া নথিপত্র সূত্রে ম্যান্ডেলার এভাবে বেঁচে থাকার বিষয়টি জানা গেছে। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
ম্যান্ডেলার বড় মেয়ে ম্যাকাজিউয়ে গতকাল বুধবার আদালতকে জানান, তাঁর বাবার অবস্থা সংকটাপন্ন। জীবনরক্ষাকারী যন্ত্রের মাধ্যমে শ্বাস নিচ্ছেন তিনি।
মৃত্যুর পর ম্যান্ডেলাকে কোথায় সমাহিত করা হবে, তা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছে। এমনকি এই বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে।  সেখানে ম্যান্ডেলার স্ত্রী গ্রাকা ম্যাচেল, বড় মেয়ে ম্যাকাজিউয়ে ম্যান্ডেলা এবং আরও ১৪ জন আত্মীয় কিছু নথিপত্র জমা দিয়েছেন।
ওই মামলায় অভিযোগ করা হয়, পারিবারিক বিরোধের জেরে নাতি মান্ডলা তাঁর বাবা ও ম্যান্ডেলার দুই মেয়ের দেহাবশেষ কুনু থেকে সরিয়ে এমজাভো গ্রামে নিয়ে আবার সমাহিত করেন।

এদিকে চার সপ্তাহ ধরে হাসপাতালে চিকিত্সাধীন ম্যান্ডেলার ইচ্ছা তাঁকে যেন কুনু গ্রামেই সমাহিত করা হয়।

মৃত্যুর পরও ম্যান্ডেলা যেন তাঁর সন্তানদের পাশে থাকতে পারেন, এমন যুক্তি দেখিয়ে মান্ডলার বিরুদ্ধে আদালতে মামলা করেন তাঁর স্বজনেরা। মামলার রায়ে আদালত ম্যান্ডেলার ওই তিন সন্তানের দেহাবশেষ ফের কুনু গ্রামে সমাহিত করার নির্দেশ দেন। কয়েক ঘণ্টার মধ্যে এ নির্দেশ পালন করা হয়।