প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গবেষণাগারে ইঁদুরের স্টেম কোষ থেকে ‘কৃত্রিম ভ্রূণ’ তৈরি করেছেন যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী। তাঁদের দাবি, এটাই বিশ্বের প্রথম ‘কৃত্রিম ভ্রূণ’। এ ক্ষেত্রে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম নেওয়া ইঁদুরের ভ্রূণের কাছাকাছি একটা গঠন তৈরিতে বিজ্ঞানীরা দুই ধরনের স্টেম কোষ এবং একটি ত্রিমাত্রিক কাঠামো ব্যবহার করেছেন। এর আগেও একবার বিজ্ঞানীরা কৃত্রিম ভ্রূণ তৈরি করতে সক্ষম হলেও সে ক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা ছিল। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, বন্ধ্যাত্বের চিকিৎসায় এই সাফল্য বিশেষ ভূমিকা রাখবে।