কৃত্রিম হূৎপিণ্ডে ২৫১ দিন
যুক্তরাজ্যে কৃত্রিম হূৎপিণ্ডের সাহায্যে তিন বছর বয়সী একটি শিশু আট মাসেরও বেশি সময় ধরে বাঁচিয়ে রাখা হয়েছে। চিকিৎসকদের মতে, যুক্তরাজ্যে এটি একটি রেকর্ড।যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির গিলিংহামের ওই শিশুটির নাম জো স্কেরাট। তার হূৎপিণ্ড সারা শরীরজুড়ে রক্ত সঞ্চালনে সমর্থ নয় বলে প্রাথমিক পরীক্ষায় ধরা পড়ে। তাই শিশুটির হৎপিণ্ডে সহায়ক হিসেবে কৃত্রিম একটি হূৎপিণ্ড অস্থায়ীভাবে সংযোজন করা হয়। এভাবে ২৫১ দিন অপেক্ষার পর গত বছর শিশুটির হূৎপিণ্ড প্রতিস্থাপন করা হয়।জো স্কেরাটের মা র্যাচেল বলেন, কৃত্রিম হৎপিণ্ড সংযোজনের পর থেকে জো ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। তবে একজন হূৎপিণ্ড দানকারীর জন্য তখন থেকেই আমাদের দীর্ঘ অপেক্ষা শুরু হয়। ২০০ দিন অতিবাহিত হওয়ার পর আমরা চিন্তিত হয়ে পড়ি। হূৎপিণ্ড না পাওয়া গেলে কী হবে, তা নিয়ে দুর্ভাবনা শুরু হয়। তবে বেশিদিন আর অপেক্ষা করতে হয়নি। ২৫১তম দিনে আমাদের বহুল প্রতীক্ষিত সেই সুসংবাদ আসে। হূৎপিণ্ড দিতে আগ্রহীর সন্ধান মেলে। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে সেই হূৎপিণ্ড জোর শরীরে প্রতিস্থাপন করা হয়। জো বাড়ি ফেরে। আনন্দময় দিনটি উদ্যাপন করা হয় ওর প্রিয় খাবার পিৎজা খাওয়ার মধ্য দিয়ে। বিবিসি।