কৃষ্ণপ্রসাদ ভট্টরাই আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালের সাবেক প্রধানমন্ত্রী কৃষ্ণপ্রসাদ ভট্টরাই গত শুক্রবার গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। ভট্টরাই কাঠমান্ডুর নরভিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। নানা ধরনের জটিল ব্যাধিতে আক্রান্ত হয়ে গত মাসে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। ভট্টরাইয়ের চিকিৎসক ভরত রাওয়াত জানিয়েছেন, তিনি মূলত কিডনির সমস্যায় ভুগছিলেন। পরে তাঁর অঙ্গ-প্রত্যঙ্গগুলোও বিকল হয়ে পড়ে।বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে সফল প্রচারাভিযানের পর ১৯৯০ সালে ভট্টরাই নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৯ সালের মে থেকে ২০০০ সালের মার্চ পর্যন্ত তিনি দ্বিতীয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নেপাল সরকার কৃষ্ণপ্রসাদ ভট্টরাইয়ের মৃত্যুতে জাতীয় শোক ঘোষণা করেছে। আজ রোববার কাঠমান্ডুতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। বিবিসি।