কে এই 'শ্বেতাঙ্গ বিধবা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামান্থা লেওথয়াইট
সামান্থা লেওথয়াইট

নাইরোবির ওয়েস্টগেট বিপণি-বিতানে হামলাকারীদের মধ্যে যুক্তরাজ্যের এক নারী রয়েছেন বলে গুজব রয়েছে। ‘শ্বেতাঙ্গ বিধবা’ হিসেবে পরিচিত ওই নারীর নাম সামান্থা লেওথয়াইট।
জারমেইন লিন্ডসে নামের একজন আত্মঘাতী হামলাকারীর স্ত্রী সামান্থা। তাঁর বাবা যুক্তরাজ্যের সেনাসদস্য ছিলেন। সামান্থার স্বামী লিন্ডসে ২০০৫ সালে লন্ডনের পাতালরেলে বোমায় নিজেকে উড়িয়ে দেন। এতে ২৬ জন নিহত হয়।
গণমাধ্যম জানায়, শ্বেতাঙ্গ বিধবা (২৯) এ হামলার সঙ্গে জড়িত। তবে এ বিষয়ে জোরালো প্রমাণ নেই। স্থানীয় কর্তৃপক্ষও পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে।
কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আমিনা মোহামেদ বলেন, একজন ব্রিটিশ নারীও হামলাকারীদের দলে ছিলেন। এর আগে বিভিন্ন হামলায় তিনি জড়িত ছিলেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী যোশেফ ওলে লেনকু বলেছিলেন, হামলাকারীদের দলে কোনো নারী নেই, তবে কয়েকজন নারীর পোশাক পরেছিলেন।
বিপণিবিতানে হামলার সঙ্গে শ্বেতাঙ্গ বিধবার জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়ে যুক্তরাজ্যের এক মুখপাত্র বলেন, এর পরও বিষয়টি নিয়ে কেনিয়ার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাদের তদন্তে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
২০০১ সালে কেনিয়া ওই নারীর বিরুদ্ধে ভুয়া পাসপোর্ট নিয়ে ভ্রমণের অভিযোগে পরোয়ানা জারি করেছিল। এএফপি।