কে পাচ্ছেন শান্তিতে নোবেল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
কাল শুক্রবার শান্তিতে নোবেল পুরস্কারজয়ীর নাম ঘোষণা করা হবে। কার হাতে উঠবে এবারের পুরস্কার, তা নিয়ে চলছে নানা আলোচনা। উঠে আসছে অনেকের নাম ও তাঁদের অবদানের কথা


সম্ভাবনায় এগিয়ে যাঁরা


অ্যাঙ্গেলা মেরকেল
অ্যাঙ্গেলা মেরকেল

অ্যাঙ্গেলা মেরকেল
জার্মানির চ্যান্সেলর

ইউরোপমুখী শরণার্থী সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা। ইউক্রেন সংকট নিয়েও জার্মানির নীতি এগিয়ে রাখছে মেরকেলকে

পোপ ফ্রান্সিস
পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস
রোমান ক্যাথলিকদের ধর্মগুরু

পাঁচ দশকের বেশি সময় ধরে বৈরিতার পর গত জুলাইয়ে কিউবা ও যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় রাজি হয়। এর নেপথ্যে অন্যতম ভূমিকা পালন করেন পোপ ফ্রান্সিস

জাভেদ জারিফ
জাভেদ জারিফ

জাভেদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিশ্বশক্তির সঙ্গে আলোচনায় ইরানের পক্ষের নেতৃত্ব দেন জাভেদ জারিফ। তাঁর নেতৃত্বেই বারবার আলোচনার টেবিলে ফিরে আসে তেহরান, যার ফল ওই সমঝোতা

জন কেরি
জন কেরি

জন কেরি
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি নিয়ে ছয় বিশ্বশক্তির সঙ্গে তেহরানের সমঝোতার ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করেন কেরি। দুই পক্ষকে সমঝোতায় নিতে অসংখ্য জটিলতা নিরসন করেন

সূত্র: এএফপি