কেইনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের দাবি এক ব্যবসায়ী নারীর
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়নপ্রার্থী হারমান কেইন বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন।জর্জিয়ার এক ব্যবসায়ী নারী জিনজার হোয়াইট আটলান্টা টেলিভিশনে এক অনুষ্ঠানে দাবি করেছেন, তাঁর সঙ্গে কেইনের দীর্ঘ ১৩ বছরের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ অস্বীকার করে কেইন বলেন, জিনজার হোয়াইটকে তিনি আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করেছিলেন।জিনজার হোয়াইট দাবি করেন, ১৯৯০ সালে কেন্টাকিতে কেইনের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। তাঁদের সম্পর্কটা ছিল বেশ মজার এবং উত্তেজনাপূর্ণ। ফলে, ওই সময় একঘেয়ে জীবন থেকে তিনি মুক্তি পেয়েছিলেন। তাঁরা দুজনে দেশের বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন।জিনজার আরও বলেন, তাঁদের সম্পর্কের মধ্যে কোনো জটিলতা ছিল না। কেইনের বৈবাহিক জীবনের কথা তাঁর জানা ছিল। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার জন্য আট মাস আগে কেইনের ত ৎপরতা শুরুর পর তাঁদের সম্পকের্র ইতি ঘটে।অন্যদিকে কেইন বলেন, তিনি কোনো ভুল করেননি। যতক্ষণ স্ত্রীর সমর্থন আছে, হোয়াইট হাউসের পথে তাঁর দৌড় থামবে না। বিবিসি।