কেউ টাকা চাইলে দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পপতিদের উদ্দেশে বলেছেন, ‘শিল্প গড়তে কোনো চাঁদা দেবেন না। চাঁদা চাইলে তা গোপনে শিল্পমন্ত্রী ও পুলিশকে জানিয়ে দিন। আপনাদের তথ্য গোপন থাকবে।’ গত শনিবার মহাকরণে শিল্প উন্নয়ন করপোরেশনের শিল্পবিষয়ক পোর্টালের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র উপস্থিত ছিলেন। মমতা বলেন, ‘কেউ টাকা চাইলে দেবেন না। কোনো দল টাকা চাইলেও দেবেন না।’ মূলত এবারের বিধানসভা নির্বাচনের সময় বামফ্রন্ট মমতার বিরুদ্ধে নির্বাচনে কালোটাকা ব্যবহারের অভিযোগ তুলেছিল। মমতা তখন বিরোধীদের উদ্দেশে বলেছিলেন, ‘অনেক শিল্পগোষ্ঠী আমাদের সাহায্য করতে চেয়েছে। কিন্তু আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ফিরিয়ে দিয়েছি।’এবার নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের নাম করে চাঁদা দাবির বেশ কয়েকটি ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রী মমতা শনিবার মূলত দলের ভাবমূর্তি রক্ষায় শিল্পপতিদের কাছে ওই বার্তা পৌঁছে দিলেন।