প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির বাসভবনে যেতে আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে বাধা দিয়েছে পুলিশ।
গতকাল শুক্রবার গুজরাটে মোদির বাসভবনে যাওয়ার চেষ্টা করেন কেজরিওয়াল। তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী মোদির সঙ্গে বৈঠক করে রাজ্যের উন্নয়নের বিষয়ে ‘কিছু সত্য কথা প্রকাশ করতে চেয়েছিলেন’। কেজরিওয়াল দলের পক্ষে সমর্থন সংগ্রহে চার দিনের সফরে গুজরাটে আছেন। তাঁর গাড়িবহর মোদির বাসভবন অভিমুখে রওনা দিলে পথে ব্যারিকেড দিয়ে বাধার সৃষ্টি করে পুলিশ। পরে কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, ১৬টি প্রশ্নের তালিকা নিয়ে মোদির বাসভবনে যাচ্ছিলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।