প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়ালসহ আম আদমি পার্টির (এএপি) তিন নেতাকে ২৪ মের মধ্যে আদালতে হাজির না হলে তাঁদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে জানিয়েছেন দিল্লির একটি আদালত।
কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী কপিল সিবালের ছেলে অমিত সিবালের করা একটি মানহানির মামলায় গতকাল শনিবার আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ার পর আদালত ‘কঠোর ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দেন। এদিকে কেজরিওয়াল ও তাঁর বাবা-মা গত শুক্রবার বারানসির সংকট মোচন মন্দির ছেড়ে চলে গেছেন। ১৫ এপ্রিল থেকে তাঁরা সেখানে ছিলেন। মন্দিরে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ভক্তদের আপত্তির মুখে তাঁরা সেখান থেকে চলে যান। টাইমস অব ইন্ডিয়া।