কেজরিওয়ালের নতুন দলের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের অন্যতম নেতা অরবিন্দ কেজরিওয়াল গতকাল মঙ্গলবার নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। তবে দলের নাম ঘোষণা করেননি।ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে নয়াদিল্লিতে গতকাল দল গঠনের ঘোষণা দিয়ে কেজরিওয়াল বলেন, তাঁর দল গঠন ভারতে ‘ঘুষ গ্রহণের সংস্কৃতির’ বিরুদ্ধে লড়াইয়ে নতুন অধ্যায়ের সূচনা করল। ২০১৪ সালের পার্লামেন্ট নির্বাচনে এই দল প্রতিদ্বন্দ্বিতা করবে বলেও জানান তিনি। দল গঠনের পর কেজরিওয়াল বলেন, ‘আমরা মহাত্মা গান্ধীর শিক্ষা নিয়ে এগিয়ে যাব। আমরা রাজনীতিকে সম্পূর্ণভাবে পরিশুদ্ধ করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের প্রার্থীরা সততা ও জবাবদিহির ব্যাপারে অনড় থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’ তিনি বলেন, ‘আমাদের রাজনৈতিক দল গঠন সঠিক পথে প্রথম পদক্ষেপ, অচিরেই সাধারণ মানুষেরাই দেশের আইনপ্রণেতা হবেন।’ভারতে বর্তমান ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) সরকারের বিরুদ্ধে টেলিকম ও কয়লাখনি দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব দুর্নীতির ঘটনা দেশটিতে বিভিন্ন সময়ে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।সাবেক সরকারি কর্মকর্তা কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়তে আরেক দুর্নীতিবিরোধী গান্ধীবাদী নেতা আন্না হাজারের সঙ্গে ‘ইন্ডিয়া অ্যাগেইনস্ট করাপশন’ নামের সংগঠন গড়ে। এএফপি।