কেজরিওয়ালের সঙ্গে বিরোধের কথা স্বীকার করলেন আন্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল গঠন নিয়ে সহযোগী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বিরোধের বিষয়টি স্বীকার করেছেন ভারতের প্রবীণ সমাজকর্মী আন্না হাজারে। গত মঙ্গলবার তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে তাঁর অরাজনৈতিক আন্দোলন অব্যাহত থাকবে এবং কেজরিওয়াল স্বাধীনভাবে নিজ রাজনৈতিক লক্ষ্যে অগ্রসর হবেন।মহারাষ্ট্র রাজ্যের পুনে শহরে আয়োজিত এক নাগরিক সভায় হাজারে এই প্রথম স্বীকার করলেন, কেজরিওয়ালের সঙ্গে তাঁর বিরোধ থাকলেও উভয়ের আন্দোলনের লক্ষ্য অভিন্ন। তাঁদের বিরোধটি রাজনৈতিক দলগুলোর বিরোধের মতো নয়। তিনি কখনো রাজনৈতিক দল গঠনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের কথা বলেননি। তাঁর পথ ভিন্ন এবং দিল্লির যন্তর মন্তরে তিনি বিষয়টি স্পষ্ট করেছেন। রাজনীতিতে যোগ দিলে দেশসেবার উদ্দেশ্য ব্যাহত হবে। টাইমস অব ইন্ডিয়া।