প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে তাঁর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভুল ছিল। তা সময়োচিত হয়নি। তবে পদত্যাগের সিদ্ধান্ত নীতিগত দিক থেকে সঠিক ছিল বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শুক্রবার ভারতের দি ইকোনমিক টাইমস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে কেজরিওয়াল আরও বলেন, ‘আমরা সংখ্যার দিকে মনোযোগ দিচ্ছি না। আমরা আমেথি, বারানসি আসনে জয়ী হতে চাই। এর মাধ্যমে ভারতের রাজনীতির ধারণাই পাল্টে যাবে।’ টাইমস অব ইন্ডিয়া।