কেট-উইলিয়ামের ঘরে আসছে আরেক অতিথি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন
প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন

ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন আবারও মা-বাবা হতে যাচ্ছেন। কেনসিংটন প্যালেস থেকে আজ সোমবার এ ঘোষণা দেওয়া হয়। বলা হয়, এ সময়টায় প্রচণ্ড অসুস্থতার কারণে কেট আগে থেকে ঠিক করে রাখা একটি অনুষ্ঠানেও যাচ্ছেন না। আজ এএফপির খবরে এ তথ্য জানানো হয়।

এই রাজ দম্পতির এক ছেলে ও এক মেয়ে আছে। এই সপ্তাহে চার বছরের প্রিন্স জর্জ স্কুলে যাওয়া শুরু করল। মেয়ে প্রিন্সেস শার্লটের বয়স এখন দুই।

প্যালেস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রিন্স ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছেন যে ডাচেস অব ক্যামব্রিজ (কেট) তাঁদের তৃতীয় সন্তান প্রত্যাশা করছেন।’

আগের দুই সন্তানের বেলায়ও অন্তঃসত্ত্বা অবস্থায় সকালের দিকে কেটের বমির ভাব ও বমি (হাইপারেমেসিস গ্রেভিডারিয়াম) বেশি হয়েছিল। এবারও এ সমস্যা সৃষ্টি হয়েছে।