কেট মিডলটন হলেন ‘হ্যাট পারসন অব দ্য ইয়ার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনকে ‘হ্যাট পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি সংগঠন।ক্যালিফোর্নিয়াভিত্তিক ওই সংগঠন দ্য হেওডয়্যার অ্যাসোসিয়েশন জানিয়েছে, তাঁদের ৯১ শতাংশ সদস্য কেট মিডলটনের পক্ষে ভোট দিয়েছেন। সবাই মনে করেন, একই সঙ্গে একজন ব্রিটিশ ও রাজপরিবারের সদস্য হিসেবে মিডলটনই এ খেতাবের জন্য সবচেয়ে যোগ্য। হ্যাট পরলে তাঁকে খুব সুন্দর লাগে এবং তিনি পরেনও সুন্দরভাবে। গত সপ্তাহে এ ভোটাভুটি অনুষ্ঠিত হয়। গত বছরের এপ্রিলে প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিয়ের পর থেকে মিডলটনের জনপ্রিয়তা বাড়তে থাকে। এরপর বিভিন্ন সময় তিনি বিভিন্ন খেতাব পান। ২০১১ সালে তিনি বেস্ট ড্রেসড, কুইন অব হাই স্ট্রিট, বেস্ট ম্যানারড পারসন, হেয়ার আইকন, মোস্ট স্টাইলিশ সেলিব্রেটি ব্রাইড, বিউটি স্টার অব ২০১১ ইত্যাদি খেতাব পান। হেডওয়্যার অ্যাসোসিয়েশন যুক্তরাষ্ট্রের অন্যতম পুরোনো একটি সংগঠন। এটি ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়।