কেটের বিতর্কিত ছবি এবার ইতালির সাময়িকীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের অর্ধনগ্ন (টপলেস) ছবি গতকাল সোমবার ইতালির কি সাময়িকীর বিশেষ সংখ্যার ৩৮ পৃষ্ঠাজুড়ে ছাপা হয়েছে। এ সাময়িকীর মালিক ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। এদিকে কেটের অর্ধনগ্ন ছবি ছড়িয়ে পড়া বন্ধে আইনি লড়াই শুরু করেছে ব্রিটিশ রাজপরিবার। কি সাময়িকীর প্রথম পৃষ্ঠার শিরোনাম ছিল, ‘রানি নগ্ন’ (দি কুইন ইজ নুড)। গত সপ্তাহে ফরাসি ক্লোজার সাময়িকীতে এই ছবিগুলো প্রথমে ছাপা হয়। এরপর আইরিশ ডেইলি স্টার পত্রিকায় তাঁর অর্ধনগ্ন ছবি ছাপা হয়। এ ছাড়া ছবিগুলো ইতিমধ্যে বিদেশি কিছু ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে।রাজপরিবারের আইনজীবীরা গতকাল প্যারিসে ক্লোজার সাময়িকীর প্রকাশিত ছবি বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছেন। এ ছাড়া তাঁদের আইনজীবীরা প্যারিসের কৌঁসুলিদের কাছে যাঁরা কেটের অর্ধনগ্ন ছবি ছাপানোর ব্যাপারে দায়ী তাঁদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার আহ্বান জানাবেন।আইনজীবীরা বলেন, অর্ধনগ্ন ছবি প্রকাশ করে উইলিয়াম ও কেটের ব্যক্তিগত গোপনীয়তা ভেঙে ফেলা হয়েছে। ওই ছবিগুলোয় দেখা গেছে, কেট অর্ধনগ্ন হয়ে সূর্যস্নান করছেন। এএফপি ও বিবিসি।