কেটের বিয়ের পোশাকের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের বিয়ের পোশাকটি আগামী জুলাই মাস থেকে বাকিংহাম প্রাসাদে প্রদর্শন করা হবে। গত ২৯ এপ্রিল প্রিন্স উইলিয়ামের সঙ্গে কেটের বিয়ে হয়। গতকাল সোমবার বাকিংহাম প্রাসাদের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সারাহ বারটন কেটের বিয়ের পোশাকটির নকশা করেন। সাদা সাটিনের তৈরি ওই পোশাকে ছিল হাতের তৈরি লেস এবং ২ দশমিক ৭ মিটার দীর্ঘ একটি ট্রেইন (মেঝেতে লোটানো প্রান্ত)। বিয়ের অনুষ্ঠানে কেটের পরা সাদা সাটিন আর লেসের তৈরি জুতা জোড়াও ওই প্রদর্শনীতে দেখানো হবে।প্রদর্শনীতে কেটের বিয়ের আট স্তরবিশিষ্ট ফ্রুট কেকটিও জন্য রাখা হবে। ওপরে ক্রিম দেওয়া কেকটি তৈরি করতে পাঁচ সপ্তাহ সময় লেগেছে। কেটের বিয়ের অনুষ্ঠানে অভ্যর্থনার অন্যতম আকর্ষণ ছিল এই কেকটি। অবশ্য অনুষ্ঠানে অতিথিদের জন্য অন্য একটি চকলেট কেক সরবরাহ করা হয়েছিল। আর ফ্রুট কেকটি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হয়। এএফপি।