প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার পানি বণ্টন ও ছিটমহল বিনিময় চুক্তি নিয়ে বাংলাদেশের বিরোধিতা করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেছেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব। মমতার উদ্দেশে গৌতম দেব বলেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবেশী বাংলাদেশের বিরোধিতায় নেমেছেন? কেন তিনি চুক্তির বিরোধিতা করছেন? কেন চুক্তি আটকানোর চেষ্টা চালাচ্ছেন? গত মঙ্গলবার রাতে কলকাতার ২৪ ঘণ্টা সংবাদ চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে গৌতম দেব এই সমালোচনা করেন।
গৌতম দেব বলেন, মমতা সবচেয়ে অসৎ ও দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী। এবারের লোকসভা ভোটে তাঁর অভাবনীয় পরাজয় হবে। মমতা জনসমর্থন হারাচ্ছেন। সংখ্যালঘুরাও এখন আর তৃণমূলকে চায় না। তৃণমূল তাদের প্রতারিত করেছে।