কেনিয়ায় জঙ্গি হামলায় ৩৬ শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার উত্তরাঞ্চলীয় শহর মানদেরাতে আল-শাবাব জঙ্গিগোষ্ঠীর বন্দুকধারীরা গুলি করে ৩৬ খনিশ্রমিককে হত্যা করেছে। এসব শ্রমিকের বেশির ভাগই খ্রিষ্টান ধর্মাবলম্বী ছিলেন।
গতকাল সোমবার দিবাগত রাতে মানদেরা শহর থেকে ১৫ কিলোমিটার দূরে কোরমে এলাকায় এ ঘটনা ঘটে। জঙ্গিগোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে।
স্থানীয় লোকজন বিবিসিকে জানায়, সোমালিয়াভিত্তিক ইসলামপন্থী এই জঙ্গিগোষ্ঠীর সদস্যরা প্রথমে মুসলিম ও অমুসলিম শ্রমিকদের আলাদা করে। পরে খ্রিষ্টান শ্রমিকদের হত্যা করে।
গত সপ্তাহে আল-শাবাব একই এলাকায় অমুসলিমদের লক্ষ্য করে একটি বাসস্ট্যান্ডে হামলা চালায়। এতে ২৮ জন নিহত হয়।