বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া ও হত্যাকাণ্ড সংগঠনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) কেনিয়ার এক বেতার উপস্থাপকের বিচার কাল মঙ্গলবার শুরু হচ্ছে। ২০০৭ সালে দেশটিতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় কয়েক শ মানুষের প্রাণহানি হয়। এ মামলাটি নেই সহিংসতা নিয়ে।
কাস এফএম নামের ওই বেতারের উপস্থাপক জশুয়া আরাপ সাং নির্বাচন-পরবর্তী সময়ে ‘বিদ্বেষমূলক বক্তব্যের মাধ্যমে সহিংসতায় উসকানি’ দিয়েছেন বলে আইসিসির কৌঁসুলিরা অভিযোগ এনেছেন। সাংয়ের বিরুদ্ধে হত্যা, জোরপূর্বক দেশান্তর করা এবং বিরোধী রাজনীতিকদের নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
উপস্থাপক সাংয়ের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। তবে তিনি আইসিসিতে অভিযোগ অস্বীকার করবেন। চলতি বছরের শুরুর দিকে সাংও লিখেছিলেন, ‘আমি কখনোই নিজেকে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে সম্পৃক্ত করিনি।’
ভোট কারচুপির অভিযোগের মধ্যেই এমওয়াই কিবাকিকে দ্বিতীয় মেয়াদের জন্য প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। কালেজিন নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষ জশুয়া আরাপ সাং বেতারের মাধ্যমে কিবাকির সমর্থক কিকুয়ুদের
বিতাড়িত করার অভিপ্রায় প্রকাশ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এএফপি।