কেনিয়ার গির্জায় গ্রেনেড হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোমালিয়ার সীমান্তসংলগ্ন কেনিয়ার পশ্চিমাঞ্চলীয় গ্যারিচ্ছা শহরের এক খ্রিষ্টান উপাসনালয়ে গ্রেনেড হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। তবে গতকাল রোববারের এই হামলার দায় কেউ স্বীকার করেনি।গত জুলাইয়ে গ্যারিচ্ছার ওই গির্জায় এক আকস্মিক হামলায় ১৫ জন নিহত হয়। তখন আল-সাহাব ইসলামি বিদ্রোহীদের হামলার জন্য দায়ী করা হয়েছিল। তবে গতকালের এই হামলার ঘটনায় সোমালিয়াভিত্তিক দল ও তাদের অনুসারীদের দায়ী করেছে পুলিশ। পুলিশ বলছে, জাতিসংঘের সমর্থনপুষ্ট বাহিনীতে কেনিয়ার অংশগ্রহণের কারণে ক্ষুব্ধ হয়ে তারা এই হামলা চালাতে পারে। কেনিয়া গত অক্টোবরে সোমালিয়ায় সৈন্য পাঠানো শুরু করে। এর পর থেকেই কেনিয়ার রাজধানী নাইরোবি ও বন্দরনগর মোম্বাসায় ধারাবাহিক গ্রেনেড হামলা চালানো হচ্ছে। বিবিসি।