কেনিয়ায় দুর্ঘটনায় ৪১ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেনিয়ায় এক বাস দুর্ঘটনায় অন্তত ৪১ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। পুলিশের একজন কর্মকর্তা জানান, বুধবার রাত দুইটার কিছু পর নাইরোবির ১৬০ কিলোমিটার পশ্চিমে পার্বত্য এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনায় পড়া বাসটি নাইরোবি থেকে লেক ভিক্টোরিয়ার তীরবর্তী হোমা বেতে যাচ্ছিল। পথে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এটি পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়। এতে কমপক্ষে ৪১ জন নিহত হয়। আহত হয় অন্তত ২৭ জন।দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বাসের দ্রুতগতি ও অতিরিক্ত যাত্রীবোঝাইয়ের কথা বলা হচ্ছে। বাসের চালকের ঘুমিয়ে পড়াও এর কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারিতে কেনিয়ায় এক ভয়াবহ বাস দুর্ঘটনায় ৩০ জন নিহত হয়। গত জুলাইয়ে একটি স্কুলবাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু হয়, যাদের বেশির ভাগই স্কুলশিশু। এএফপি।