কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ ছয়জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেনিয়ার পুলিশ বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অভ্যন্তরীণ নিরাপত্তামন্ত্রীসহ ছয়জন নিহত হয়েছে। গতকাল রোববার নাইরোবির কাছে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কেনিয়া পুলিশের বরাত দিয়ে স্থানীয় টেলিভিশন ওই দুর্ঘটনার খবর জানায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশের বরাত দিয়ে টেলিভিশন প্রতিবেদনে জানানো হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় মন্ত্রিসভার ঊর্ধ্বতন একজন মন্ত্রী, তাঁর সহযোগী, তাঁদের দেহরক্ষী ও হেলিকপ্টারের চালক প্রাণ হারান। তবে প্রধানমন্ত্রী রাইলা ওডিনগার মুখপাত্র জানান, দুর্ঘটনায় দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়কমন্ত্রী জর্জ সাইটোটি এবং তাঁর সহকারী ওরওয়া ওজোদে নিহত হন। এএফপি, বিবিসি।