কেনেডির সঙ্গে সম্পর্কচ্ছেদ চেয়েছিলেন জ্যাকুলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকুলিন কেনেডি
জ্যাকুলিন কেনেডি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঠিক আগে তাঁর সঙ্গে সম্পর্কচ্ছেদের চিন্তা করছিলেন স্ত্রী জ্যাকুলিন কেনেডি৷ মার্কিন ফার্স্ট লেডি থাকাকালে কোনো প্রেসিডেন্টকে তালাক দেওয়ার কথা এভাবে বিবেচনার সেটিই ছিল প্রথম ঘটনা৷ খবর ডনের৷
জ্যাকুলিনের অপ্রকাশিত একটি বই থেকে এমন তথ্য পাওয়া গেছে৷ বইটির শিরোনাম জ্যাকুলিন কেনেডি ওনাসিস: এ লাইফ িবয়ন্ড হার ওয়াইল্ডেস্ট ড্রিমস৷ বইটি কাল শনিবার প্রকাশিত হওয়ার কথা রয়েছে৷
বইটিতে বলা হয়, অন্য নারীর প্রতি প্রেসিডেন্ট কেনেডির দুর্নিবার আসক্তিতে ত্যক্ত-বিরক্ত হয়ে উঠেছিলেন জ্যাকুলিন৷ এ কারণে স্বামীকে ত্যাগ করা ছাড়া বিকল্প কোনো পথ পাচ্ছিলেন না তিনি৷
জ্যাকুলিন মনেপ্রাণে বিশ্বাস জন্মেছিল, ১৯৬২ সালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কেনেডির জন্মদিনের অনুষ্ঠানে অভিনেত্রী মেরেলিন মনরোর আবেদনময়ী উপস্থিতির ঘটনাটি ছিল তাঁদের দাম্পত্য জীবনে এক বড় আঘাত৷