কেন্দ্রে ভোটার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের এমন একটি ভোটকেন্দ্র আছে, যেখানে ভোটারও একজন। এই ভোটকেন্দ্রটি গুজরাট রাজ্যের সিংহের জন্য খ্যাত গির অরণ্যে। এই গহিন অরণ্যে বানেজ এলাকায় আছে একটি মহাদেব মন্দির। সেই মন্দিরের পুরোহিত ভরত দাস দর্শন দাস (৬০) একমাত্র ভোটার। ওই মন্দিরে আরও কয়েকজন কর্মী থাকলেও তাঁরা ওই কেন্দ্রের ভোটার নন। এই ভোটকেন্দ্রটি গুজরাটের জুনাগড় লোকসভা আসনের অন্তর্গত। ৩০ এপ্রিল এই আসনের ভোট। কলকাতা প্রতিনিধি।