কেবিনে ধোঁয়া, অ্যান রমনির বিমানের জরুরি অবতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিপাবলিকান দলের মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির স্ত্রী অ্যান রমনিকে বহনকারী বিমানের কেবিন ধোঁয়ায় পূর্ণ হয়ে যাওয়ায় বিমানটি কলোরাডোতে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।রমনির প্রচার দলের পক্ষ থেকে বলা হয়, অ্যান একটি ভাড়া করা বিমানে ক্যালিফোর্নিয়া যাচ্ছিলেন।পথে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিমান ধোঁয়ায় ভরে যায়। এতে বিমান ক্রু ও যাত্রীদের মধ্যেআতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে বিমানটি কলোরাডোতে অবতরণ করানো হয়। এএফপি।