কেরালায় বিমান থেকে বিস্ফোরক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দক্ষিণাঞ্চলীয় পর্যটন রাজ্য কেরালায় অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইট থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। কিংফিশার এয়ারলাইনসের বিমানটি গতকাল রোববার বেঙ্গালুরু থেকে কেরালার প্রধান বিমানবন্দর থিরুভানাথপুরমে অবতরণের পর মালামাল নামানোর সময় বিমানবন্দরের একজন কর্মকর্তা ওই বিস্ফোরক উদ্ধার করেন। পুলিশ এ কথা জানিয়েছে। কেরালার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পি চন্দ্রশেখর বলেন, ভারতে তৈরি বিস্ফোরকগুলো কাগজে মোড়ানো অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো বোমা, নাকি গোলাবারুদ হিসেবেই ছিল, তাত্ক্ষণিকভাবে তা জানা যায়নি। চন্দ্রশেখর বলেন, ‘আমরা বিস্ফোরকের ধরন এবং তা কীভাবে বিমানে তোলা হলো, সে সম্পর্কে খোঁজখবর নিচ্ছি।’ এএফপি।