কোকেন গ্রহণের পর ডুবে মারা যান হুইটনি হিউস্টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন সংগীতশিল্পী হুইটনি হিউস্টন দুর্ঘটনাক্রমে বাথটাবে ডুবেই মারা যান। তবে কোকেন গ্রহণ ও হূদেরাগ তাঁর মৃত্যুর উল্লেখযোগ্য কারণ। মৃত্যুর কারণ তদন্তকারী এক বিচারক এ কথা জানিয়েছেন।বিচারকের মুখপাত্র ক্রেইগ হার্ভে জানান, পরীক্ষায় দেখা গেছে, ৪৮ বছর বয়সী হিউস্টন নিয়মিত কোকেন গ্রহণ করতেন।এই ঘোষণার ফলে হিউস্টনের মৃত্যুর কারণ নিয়ে গত কয়েক সপ্তাহের গুঞ্জনের অবসান হলো। গত ১১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলের বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় হিউস্টনকে।মৃত্যুর কারণ তদন্তকারী বিচারকের দপ্তর থেকে বলা হয়েছে, হুইটনির রক্ত পরীক্ষা করে কোকেন ছাড়াও মারিজুয়ানা ও দুশ্চিন্তা লাঘবের ওষুধ পাওয়া গেছে।’ বিবিসি।