কোকেনের তৈরি বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বিয়ায় কোকেন দিয়ে বিশ্বকাপ ট্রফির হুবহু আদলে তৈরি করা একটি ট্রফি উদ্ধার করেছে মাদক-বিরোধী পুলিশ। বোগোটা বিমানবন্দরে একটি মালামাল সরবরাহকারী ঝুড়ি থেকে ট্রফিটি উদ্ধার করা হয়। ৩৬ সেন্টিমিটার (১৪ ইঞ্চি) লম্বা ওই নকল ট্রফির ওজন ১১ কেজি। ল্যাবরেটরিতে পরীক্ষার পর দেখা গেছে, কোকেনের সঙ্গে এইসটন বা গ্যাসোলিন মিশিয়ে মণ্ড বানিয়ে সেটিকে বিশ্বকাপ ট্রফির আকৃতি দেওয়া হয়েছে। বিমানবন্দরের মাদক-বিরোধী পুলিশের প্রধান হোসে পিয়েদ্রেহিতা বলেছেন, মালামাল সরবরাহের যে ঝুড়িতে ট্রফিটি পাওয়া গেছে, সেটি স্পেনের একটি ঠিকানায় যাওয়ার কথা ছিল। মাদক পাচারকারীরা সেটি বিমানযোগে পাচার করার চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। বিবিসি অনলাইন।