কোচবিহারে অনশন চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রিপক্ষীয় দার্জিলিং চুক্তি সম্পাদনের দিন থেকেই ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবিতে ছয় দিন ধরে গণ-অনশন চলছে। একই দাবিতে গণ-অনশন শুরু হয়েছে নয়াদিল্লির যন্তর-মন্তর প্রাঙ্গণে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ গণ-অনশন চলছে। কোচবিহার শহরের রাসমেলা ময়দানে চলা গণ-অনশনে একে ‘গ’ শ্রেণীর রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তোলা হয়েছে। গত সোমবার থেকে অনশন শুরু হয়। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সম্পাদিকা নমিতা বর্মণ জানিয়েছেন, পৃথক রাজ্য গড়ার দাবি না মানা পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।