কোটিপতি এক স্কুলবালক
ব্রিটেনের স্কুল পড়ুয়া এক বালক কম্পিউটারের ব্যবসা করে লাখপতি হয়ে গেছে। বর্তমানে তার সম্পদের পরিমাণ সাত লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাত কোটি ৭০ লাখ টাকা)। তার নাম ক্রিশ্চিয়ান ওয়েনস। বয়স ১৬ বছর।ক্রিশ্চিয়ানের ব্যবসার শুরু ২০০৮ সালে। তখন তার বয়স ১৪ বছর। তার নিজের সঞ্চয়ের অর্থে চালু করে একটি কম্পিউটার ফার্ম। পরের বছরই ম্যাক বক্স বান্ডেল নামের আরেকটি ফার্ম চালু করে সে। এ ফার্ম থেকে সে অ্যাপল ম্যাকের কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্যাকেজ সুলভ মূল্যে বিক্রি করত। এ পর্যন্ত ওই ফার্ম থেকে সে সাত লাখ পাউন্ড উপার্জন করেছে।ক্রিশ্চিয়ানের ভাষ্য, অ্যাপলের প্রধান স্টিভ জবসের দ্বারা সে অনুপ্রাণিত। তার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যবসাকে ১০০ মিলিয়ন পাউন্ডে পরিণত করা।ক্রিশ্চিয়ান সাত বছর বয়সে কম্পিউটার ব্যবহার করত। পরে ২০০৯ সালে সে ব্রাঙ্কর নামের একটি বিজ্ঞাপনের ওয়েবসাইটও চালু করে। টাইমস অব ইন্ডিয়া।