কোটিপতি 'ফকির'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল ‘ফকির’ নন। তিনি কোটিপতি। শুধু তা-ই নয়, তাঁর স্ত্রী সুনীতাও কোটিপতি। মনোনয়নপত্রের সঙ্গে সম্পত্তির হিসাবসংক্রান্ত হলফনামায় কেজরিওয়াল নিজেই এসব তথ্য দিয়েছেন। এতে দেখা যায়, তাঁর সঞ্চয়ী হিসাবে চার লাখ ২৫ হাজার ৮৫ রুপি রয়েছে। আর তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ৯২ লাখ রুপির। স্ত্রী সুনীতার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৭ লাখ ৪১ হাজার ৫৮৩ রুপির। স্থাবর সম্পত্তি রয়েছে এক কোটি রুপির। কেজরিওয়াল বুধবার বারানসিতে বলেন, ‘আমি ফকির। আমার পকেটে এখন মাত্র ৫০০ রুপি রয়েছে।’ হিন্দুস্তান টাইমস।